Headlines

প্রায় ৩ কেজি স্বর্ণ লোপাটের মামলা! বিশালগড় থানার ওসি-সহ ৪ পুলিশ ক্লোজড

বিশালগড় থানায় প্রায় তিন কেজি স্বর্ণ লোপাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতের নির্দেশে এই ঘটনায় বিশালগড় থানার ওসি-সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে চার পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস, সেকেন্ড ওসি সুপ্রিতম দেব, এসআই বাণিজয় রিয়াং এবং কনস্টেবল বাহার মিয়া।আদালতের নির্দেশের পর পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ ঘিরে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে স্বর্ণ লোপাটের অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *