আগরতলায় শিক্ষা, বিজ্ঞান ও একাডেমিক উৎকর্ষতাকে সামনে রেখে বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে ‘AAGAM 6.0 – A Grand Celebration of Excellence’। টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং–১-এ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠানে থাকছে আন্তঃরাজ্য পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াড ‘Numerica 6.0’, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষকদের সম্মাননা ‘Shikshak Samman 2026’ এবং নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘UDGHAM 2026’।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী নল্লু ইন্দ্রসেনা রেড্ডি। পাশাপাশি কলেজের বিভিন্ন শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও একাডেমিক উদ্যোগ ও সাফল্যও অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা অর্জনের পাশাপাশি দক্ষ, মেধাবী ও প্রশিক্ষিত প্রকৌশলী তৈরি করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এই শিক্ষার্থীরা রাজ্য, দেশ ও বিশ্বের প্রযুক্তিগত এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের।
শিক্ষা ও উৎকর্ষতার মহামিলন, আগরতলায় ‘AAGAM 6.0’
