উদয়পুরের গকুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২০ বছরের যুবক সৌরভ চক্রবর্তীর। মঙ্গলবার দুর্ঘটনায় বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনায় বাইক চালক ইউনিস মিয়াও আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন স্থানীয়রা।তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর পাওয়ার পরও আরকে পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট দেরি করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, বাইকের গতি কত ছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী—তা খতিয়ে দেখছে পুলিশ।
বন্ধুর বাইক থেকে ছিটকে প্রাণ গেল ২০ বছরের সৌরভের! গকুলপুরে মর্মান্তিক দুর্ঘটনা
