আগরতলা: বৃহস্পতিবার রাজধানীর লিচুবাগান এলাকায় অবস্থিত ব্যাম্বু অ্যান্ড কেন ডিপার্টমেন্ট ইন্সটিটিউট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্ল।পরিদর্শনকালে তিনি ইন্সটিটিউটের বাঁশ বাগান, নার্সারি এবং বাঁশ-বেতের শিল্পকর্ম তৈরির কারখানা ঘুরে দেখেন। সেখানে প্রায় ১৪ ধরনের বাঁশের প্রজাতি সম্পর্কে অবগত হন তিনি।বাঁশ থেকে তৈরি ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, পুতুল ও আসবাবপত্রসহ নানা সামগ্রী দেখে শিল্পীদের কাজের প্রশংসা করেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাঁশ শিল্পের সম্ভাবনা নিয়েও ইন্সটিটিউটের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।পরিদর্শনের মাধ্যমে বাঁশ ও বাঁশজাত পণ্যের উৎপাদন, কর্মসংস্থান এবং শিল্পের প্রসারে আরও সম্ভাবনা খতিয়ে দেখার বার্তা উঠে আসে।
বাঁশ শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখলেন রাজ্যপাল, শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ
