আগরতলা: ত্রিপুরায় আয়োজিত হতে চলা বিজনেস কনক্লেভ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রাজ্যে শিল্প ও বিনিয়োগের পরিবেশ আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে এই কনক্লেভ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরার সম্ভাবনাকে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পাশাপাশি রাজ্যে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।বিজনেস কনক্লেভের মাধ্যমে বিভিন্ন শিল্প সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে রাজ্যের যোগাযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পর্যটন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার সম্ভাবনা তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিনিয়োগ এলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। এদিন বিজনেস কনক্লেভকে ঘিরে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বিজনেস কনক্লেভ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, শিল্প বিনিয়োগে আশাবাদ
