সোনামুড়া, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বুধবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বিদ্যুৎ বিল পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সম্পাদক রতন সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।প্রতিনিধিদলের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অনেক পরিবারের পক্ষে বর্তমান হারে বিদ্যুৎ বিল পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।ডেপুটেশনের মাধ্যমে বিদ্যুৎ বিলের বিষয়টি পুনর্বিবেচনা করে গ্রাহকবান্ধব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।এদিকে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়ায় ডেপুটেশন, বিল পুনর্বিবেচনার দাবি
