Headlines

বিদ্যুৎ মাশুল ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআই(এম)-এর বিশাল মিছিল, ৯ দফা দাবিতে ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: বর্ধিত বিদ্যুৎ মাশুল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জের দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মূল্যবৃদ্ধি রোধ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং জনস্বার্থে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।এ প্রসঙ্গে সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার জানান, জনজীবনের সঙ্গে জড়িত ৯ দফা দাবি নিয়ে সিপাহিজলা জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হবে। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলির সমাধানের দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।কর্মসূচিতে সিপিআই(এম)-এর মহকুমা ও স্থানীয় নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *