আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আসন্ন জনগণনা কার্যক্রমকে সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করতে রাজ্যের সকল নাগরিকের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং রাজ্য ও দেশের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি সকল নাগরিককে জনগণনার সময় সঠিক তথ্য প্রদান এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, নির্ভুল তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।তিনি আরও জানান, জনগণনাকে স্বচ্ছ, সহজ ও সফল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনগণনা সফল করতে সকলের সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার
