Headlines

বিমানবন্দরের সামনে থেকে ৩ বাংলাদেশি আটক, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট পুলিশের অভিযান

আগরতলা, ২৮ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দরের সামনে থেকে দুই মহিলা ও এক পুরুষসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ বিমানবন্দর সংলগ্ন এলাকায় নজরদারি চালায়। এরপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই তিনজনকে আটক করা হয়।ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও ভারতে প্রবেশের বৈধ নথিপত্রসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *