Headlines

বিলোনিয়ায় এসএম কাপ ফুটবলের পর্দা উঠল, রাজ্য পর্যায়ে উঠল সাব্রুম ও শান্তিরবাজারের দুই স্কুল

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ জেলার স্কুলভিত্তিক অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিলোনিয়ার বিকেআই সিন্থেটিক মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, সমাজসেবী সায়ন্তন দত্ত ও গৌতম সরকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক রীতেশ শীলসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।স্বাগত বক্তব্যে রীতেশ শীল জানান, দক্ষিণ জেলার মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে সেরা দুটি দল রাজ্যস্তরের সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।অনুষ্ঠানে বক্তারা খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, রাজ্য সরকার ক্রীড়ার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।দিনের শেষে ক্রীড়া দপ্তর ফলাফল ঘোষণা করে। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে সাব্রুম অ্যাভেঞ্জার হায়ার সেকেন্ডারি স্কুল এবং অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। এই দুই দলই দক্ষিণ জেলার প্রতিনিধিত্ব করে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *