Headlines

বিলোনিয়ায় বাংলাদেশি দুই মহিলা সহ ভারতীয় টাউট আটক, চাঞ্চল্য সীমান্ত এলাকায়

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া পিআর বাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পিআর বাড়ি থানা এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই মহিলাকে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা বাংলাদেশের নাগরিক। পাশাপাশি তাদের সঙ্গে থাকা এক ভারতীয় ব্যক্তিকেও আটক করা হয়, যিনি অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।আটকদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল এবং এর পিছনে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *