বিশালগড়, ১৪ জুলাই: বিশালগড় থানা ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কার্তিক দাস। তাঁর বাড়ি অফিসটিলা এলাকার নীলকমল এলাকায় বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার ওই এলাকায় কার্তিক দাসকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। প্রিয়জনের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন, যা হাসপাতাল চত্বরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি করে।ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে। প্রয়োজনীয় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিশালগড়ে রহস্যজনক মৃত্যু! থানা ও ফায়ার সার্ভিসের সামনে গাড়িচালকের দেহ উদ্ধার
