বিশালগড়: পুজোর আনন্দ ভাগ করে নিতে মাতৃস্নেহের উদ্যোগে এলাকার মায়েদের হাতে পুজোর উপহার তুলে দিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সোমবার সকালে বিশালগড়ের চেলিখলা ও দুর্গানগর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০০-রও বেশি মায়ের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। উৎসবের মরশুমে এই উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মণ্ডলের সভাপতি তপন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।পুজোর আগে এলাকার মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং তাঁদের হাতে উপহার তুলে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মধ্য দিয়ে উৎসবের আনন্দ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা হয়।
বিশালগড়ে ৪০০-রও বেশি মায়ের হাতে পুজোর উপহার বিধায়ক সুশান্ত দেবের
