Headlines

বিশ্ব যোগ দিবসে শান্তিরবাজারে উৎসবের আবহ, রামঠাকুর আশ্রমে শতাধিক মানুষের যোগাসন

শান্তিরবাজার, ২১ জুন: আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে শান্তিরবাজারের রামঠাকুর আশ্রমে মহকুমা ভিত্তিক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে বৃক্ষের গোড়ায় জল প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, বগাফা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, মহকুমা ক্রীড়া দপ্তরের আধিকারিক সজল চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক তরুণ কান্তি সরকার বলেন, “আজকের দিনটি শুধু বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার দিন।” তিনি জানান, নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্থ জীবনধারার জন্য যোগাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা প্রয়োজন।পরবর্তীতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে বিভিন্ন যোগাসন প্রদর্শন ও অনুশীলনে অংশ নেন। পুরো অনুষ্ঠান জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *