Headlines

বেপরোয়া গতির বলি দুই নাবালক, তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত ২

তেলিয়ামুড়া, নিজস্ব প্রতিনিধি:অতিরিক্ত গতিতে স্কুটি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছে দুই নাবালক। রবিবার বিকেলে তেলিয়ামুড়া-খাসিয়া মঙ্গল সড়কের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটির নম্বর TR05G4586। স্কুটিতে থাকা দুই নাবালক অংশুমান সিং (১৬) এবং অনুভব গুহ (১৬) দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কিশোরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নাবালকদের হাতে মোটরযানের চাবি তুলে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, অভিভাবকদের অসতর্কতার কারণে অনেক নাবালকই স্কুটি ও মোটরসাইকেল চালাচ্ছে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।স্থানীয়দের দাবি, শুধু অভিভাবকদের সচেতন করাই নয়, নাবালকদের গাড়ি চালানো রোধে ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। তাঁদের মতে, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা এবং সচেতনতার মাধ্যমেই এমন মর্মান্তিক ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *