আগরতলা, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার দুরবস্থার কারণে নিত্যদিনের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে দ্রুত সংস্কারের দাবি জানান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুলপড়ুয়া, রোগী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষেরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন বলে দাবি তাদের।স্থানীয়দের আরও অভিযোগ, ধুলাবালির কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যাও দীর্ঘদিন ধরে রয়ে গেছে। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।তাদের দাবি, অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরুর লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।
বেহাল রাস্তার প্রতিবাদে সুবল সিং–আগরতলা সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
