Headlines

বিভিন্ন দাবিতে এসসি-ওবিসি দপ্তরে ডেপুটেশন, রাস্তায় ত্রিপুরা প্রদেশ SC ও OBC ডিপার্টমেন্ট

আগরতলা, ২৯ জুন: বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সোমবার ত্রিপুরা প্রদেশ SC ডিপার্টমেন্ট এবং OBC ডিপার্টমেন্ট-এর উদ্যোগে আগরতলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি লেইক চৌমুহনীস্থিত এসসি ও ওবিসি দপ্তরে গিয়ে শেষ হয়।সেখানে সংগঠনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি (ডেপুটেশন) জমা দেন। স্মারকলিপিতে তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং একাধিক দাবি বাস্তবায়নের বিষয় তুলে ধরা হয়।সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *