ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল ধর্মনগরের পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। ঘটনায় তিন যুবক আহত হয়েছেন। আহতদের বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।আহতদের নাম সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ ও অভিজিত আচার্যি বলে জানা গেছে। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়।আহতদের অভিযোগ, তাদের উপর নিতু চন্দ, জয়দীপ চন্দ, মনিদীপ চন্দ এবং সংশ্লিষ্ট দোকানের এক কর্মচারী হামলা চালান। যদিও অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।আহতরা জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তারা থানায় অভিযোগ দায়ের করবেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষের বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।
ব্যবসায়িক বিবাদে সংঘর্ষ, আহত ৩! ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন
