Headlines

ভিলেজ নির্বাচন সামনে, মন্ত্রী-বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা: আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার সোনার তরী গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আসন্ন ভিলেজ নির্বাচনসহ দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচনার বিষয়বস্তু ও বৈঠকের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিজেপি সভাপতি অভিষেক দেব রায়।আসন্ন ভিলেজ নির্বাচনকে ঘিরে শাসকদলের এই গুরুত্বপূর্ণ বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *