মনোশ্রীর দ্রুত সুস্থতা কামনা করে যখন সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, তখনই উঠল নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।সুস্মিতা নন্দী নামে এক মহিলা সামাজিক মাধ্যমে মনোশ্রীর বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ, এরপর বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে আজ পশ্চিম জেলার প্রশাসনের দ্বারস্থ হন সুস্মিতা নন্দী।অন্যদিকে, আরও এক সচেতন নাগরিকের দাবি, মনোশ্রীর চিকিৎসার জন্য প্রথম দিন থেকে এখনও পর্যন্ত কত টাকা সংগ্রহ হয়েছে এবং সেই অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে—তা সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা উচিত। কারণ মনোশ্রীর জন্য বহু মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করছেন।এই দুই বিষয় নিয়ে আজ পশ্চিম জেলার প্রশাসনের কাছে অভিযোগ ও আবেদন জানান দুই সচেতন নাগরিক। এখন দেখার বিষয়, অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে জেলাশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
মনোশ্রীর পাশে অর্থ সহায়তার হিসাব ও হুমকির অভিযোগ, পশ্চিম জেলার দ্বারস্থ দুই সচেতন নাগরিক
