আগরতলার জিবি হাসপাতালে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতাল চত্বরে একটি মোবাইল চুরির ঘটনায় এক যুবতীকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক যুবতীকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। মোবাইল চুরির অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে আটক যুবতীর সরাসরি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল চুরির অভিযোগে জিবি হাসপাতালে আটক নেশাগ্রস্ত যুবতী
