Headlines

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, আগরতলা প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে উৎসব

ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। Rotary Club of Agartala Femina-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের রাখি পরিয়ে দেন ক্লাবের সদস্যরা।অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টসহ উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা। রাখি বন্ধনের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *