নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন TET উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। তবে কর্মসূচি শুরুর আগেই টাউন হল সংলগ্ন এলাকায় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।জানা যায়, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে সরব TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই টাউন হলের সামনে পুলিশি হস্তক্ষেপে তাদের কর্মসূচি কার্যত ভেস্তে যায়।পুলিশের এই পদক্ষেপকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিয়োগের দাবিতে তাদের আন্দোলন আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।
মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের আগেই আটক TET উত্তীর্ণরা!
