গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জে। জানা যায়, আগরতলা থেকে যতনবাড়ির উদ্দেশে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে একটি বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ।অভিযানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোপন খবরের ভিত্তিতেই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।তবে তল্লাশিতে ঠিক কী উদ্ধার হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাঝরাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে!
