আগরতলা রেলস্টেশন এলাকা থেকে ১০.৩৪০ কেজি নিষিদ্ধ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে পুলিশ দল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উমর ফারুক (২০)-কে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, উমর ফারুকের বাড়ি সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। তাঁর ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে জানা গেছে।পরে উমর ফারুককে গ্রেপ্তার করে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রেলস্টেশনে গাঁজাসহ যুবক গ্রেপ্তার!
