Headlines

মুখ্যমন্ত্রীর বাসভবনে গভীর রাত পর্যন্ত বিজেপির কোর কমিটির ম্যারাথন বৈঠক

রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে প্রদেশ বিজেপির কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত চলা এই বৈঠকে দিল্লির শীর্ষ নেতৃত্বের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।সূত্রের খবর, বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচনকে ঘিরে কৌশল নির্ধারণ, বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলের প্রদেশ নেতৃত্ব বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠককে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ও আগ্রহও লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *