মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে তেলিয়ামুড়ার ১১ নম্বর মহারানী এডিসি কনস্টিটুয়েন্সির মুঙ্গিয়াকামি তিপ্রা মথা দলের পার্টি অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় মহারাজার জন্মদিন পালন করেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিন মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি উৎপল দেববর্মা, তেই ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা, ব্লক ওয়ার্কিং সভাপতি অশোক দেববর্মা, কল্যাণপুর ব্লক সভাপতি গৌরব দেববর্মা, তেই-মুঙ্গিয়াকামি সাব-জোনাল চেয়ারম্যান রাজেশ দেববর্মা, ওয়াইটিএফ সভাপতি অনুপীশ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট স্বপন দেববর্মা, টিডব্লিউএফ ব্লক সভাপতি স্বপ্না দেববর্মাসহ অন্যান্যরা।বক্তারা মহারাজা বীর বিক্রমের দূরদর্শী চিন্তাভাবনা, প্রজাহিতৈষী মনোভাব এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। ত্রিপুরার আধুনিকীকরণে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।মহারাজার জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মুঙ্গিয়াকামিতে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম
