Headlines

বুলেট ক্লাবের ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা, থাকছে বিশেষ থ্রিডি লাইটের আকর্ষণ

তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত বুলেট ক্লাবের দুর্গাপূজা এবার পা রাখল ৫০তম বর্ষে। এই উপলক্ষে বুধবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা।খুঁটি পূজা শেষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রবীণ সদস্যদের হাত দিয়ে এ বছরের দুর্গাপূজার থিমের ছবি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।বুলেট ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় জানান, এবছর ক্লাবের দুর্গাপূজা ৫০তম বর্ষে পদার্পণ করেছে। তাই এই বিশেষ বর্ষকে স্মরণীয় করে তুলতে প্যান্ডেলে থাকছে বিশেষ আকর্ষণ। থ্রিডি লাইটের মাধ্যমে দেবী দুর্গাকে কেন্দ্র করে অশুভ শক্তির বিরুদ্ধে বিভিন্ন দৃশ্য ও বার্তা তুলে ধরা হবে।ক্লাব কর্তৃপক্ষের আশা, অভিনব এই থিম ও আলোকসজ্জা দেখতে শুধু তেলিয়ামুড়া নয়, খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা বুলেট ক্লাবের পূজামণ্ডপে ভিড় করবেন। ৫০ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবারের দুর্গাপূজা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই প্রত্যাশা ক্লাব সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *