আগরতলার মোটরস্ট্যান্ড সংলগ্ন পিআরএম সেন্টার পয়েন্ট মল পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পাশাপাশি মোটরস্ট্যান্ডের অটো সিন্ডিকেটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।বৃহস্পতিবারের এই বৈঠকে মোটরস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা, যান চলাচল ও অটো পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, কমিশনার সাজু ওয়াহিদ-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।এদিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র। নাগরিক পরিষেবা ও যান চলাচল ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মোটরস্ট্যান্ডে মেয়র দীপকের হানা, অটো সিন্ডিকেটের সঙ্গে বৈঠক
