প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়েও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালনের ঘোষণা করা হয়েছে।এরই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি রাখা হয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচিতে অংশ নেন বিপ্লব কুমার দেব।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনও পালিত হচ্ছে। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মোদির জন্মদিনে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রদীপ প্রজ্জ্বলন, অংশ নিলেন বিপ্লব দেব
