Headlines

মোদি সরকারের ১২ বছর পূর্তি: ইন্দ্রনগর কালী মন্দিরে বিজেপির মহাযজ্ঞ ও বিশেষ পূজা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দির প্রাঙ্গণে এক বিশেষ পূজা-অর্চনা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়। ৬ আগরতলা মণ্ডলের বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত থেকে সরকারের দীর্ঘায়ু, দেশের উন্নয়ন ও জনকল্যাণ কামনায় প্রার্থনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতা ও কার্যকর্তারা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞ সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।এদিন বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা আগামী দিনেও দেশের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।ধর্মীয় আবহ ও দলীয় উৎসাহে মুখরিত এই অনুষ্ঠানে বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *