Headlines

মোদী সরকারের ১২ বছর পূর্তিতে মোহনপুরে বিশেষ পূজার্চনা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মোহনপুর মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন মোহনপুর বাজার কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর মণ্ডলের নেতৃত্ব, দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার্চনা সম্পন্ন হয়।এদিন উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের কল্যাণে গৃহীত একাধিক উদ্যোগ দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আত্মনির্ভরতা, উন্নয়ন ও সুশাসনের পথে দ্রুত এগিয়ে চলেছে। আগামী দিনেও তাঁর নেতৃত্বে দেশের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *