মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এক মেধাবী ছাত্রীর জীবনে ডেকে আনলো মর্মান্তিক পরিণতি। ছৈলেংটা এলাকার এক নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনায় অত্যন্ত মেধাবী ওই ছাত্রী সম্প্রতি মোবাইল ব্যবহারে অতিরিক্তভাবে জড়িয়ে পড়েছিল। এরপর মানসিক অবসাদ ও পারিবারিক উদ্বেগের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ পর্যন্ত জিবিপি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইলের অতিরিক্ত ব্যবহার মানসিক ও সামাজিক সমস্যার অন্যতম কারণ হয়ে উঠছে। ঘটনার পর শোকস্তব্ধ পরিবার।
মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি! মেধাবী নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
