Headlines

যাত্রাপুর থানায় মাটি ফুঁড়ে জল-ধোঁয়া! শেষে জানা গেল আসল কারণ

নিজস্ব সংবাদদাতা: যাত্রাপুর থানা প্রাঙ্গণে শুক্রবার সকালে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হওয়া এবং হালকা ধোঁয়ার মতো দৃশ্য দেখা যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় কিছু সময়ের জন্য পুলিশ কর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রথমে কেউ মাটির নিচে জমে থাকা গ্যাস বা মিথেন গ্যাস নির্গমনের আশঙ্কা করেন। আবার অনেকে বিদ্যুতের সংস্পর্শে এমন ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন।খবর পেয়ে থানার ওসির উদ্যোগে একজন বিদ্যুৎ কর্মী ঘটনাস্থল পরীক্ষা করেন। তদন্তে জানা যায়, বৃষ্টির পানি বিদ্যুতের সংস্পর্শে এসে শর্ট সার্কিটের পরিস্থিতি তৈরি করছিল। এর ফলেই মাটির নিচ থেকে বুদবুদের সঙ্গে ধোঁয়ার মতো দৃশ্য দেখা যাচ্ছিল।যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী জানান, শুরু থেকেই বিদ্যুতের সমস্যার আশঙ্কা ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর সেটিই নিশ্চিত হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।বিদ্যুৎ কর্মীদের প্রাথমিক ধারণা, পুরনো বৈদ্যুতিক খুঁটির ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। খুঁটি পরিবর্তন করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তাঁরা জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পর থানা প্রাঙ্গণের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *