Headlines

যোগেন্দ্রনগরে কৃষকের বাড়িতে বিরোধী দলনেতা, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ

যোগেন্দ্রনগরে পরমেশ্বর দাসের বাড়িতে পৌঁছান বিরোধী দলনেতা-সহ কৃষক সভার কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন তাঁরা পরমেশ্বর দাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।কৃষকদের সমস্যা, তাঁদের বিভিন্ন দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে নেতৃত্বের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি তাঁদের সমস্যাগুলি নিয়ে আগামীদিনে কীভাবে আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করা যায়, তা নিয়েও মতবিনিময় করা হয়।এদিনের কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষক ও দলীয় কর্মীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *