Headlines

রাতের দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত! বিশালগড়ের লেম্বুতলীতে চাঞ্চল্য

বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলী এলাকায়।জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় একই পরিবারের তিনজনই গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *