Headlines

যোগেন্দ্রনগর হামলার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে CPI(M)

যোগেন্দ্রনগর আঞ্চলিক CPI(M) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইএম।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন দলীয় নেতৃত্ব।সিপিআইএমের অভিযোগ, যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়।এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। রাজনৈতিক হিংসা বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *