Headlines

শিক্ষক সংকটসহ পাঁচ দাবিতে শিক্ষা অধিকর্তাকে ATTA-এর স্মারকলিপি

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি দিল অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন (ATTA), পোস্ট অফিস চৌমুহনী ইউনিট।স্মারকলিপিতে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করা, টেট সংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়।পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ এবং বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবিও তুলে ধরা হয়েছে।ATTA-এর দাবি, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক ও বিদ্যালয়গুলির সমস্যাগুলি দ্রুত সমাধান করা জরুরি। এ বিষয়ে শিক্ষা দপ্তরের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *