Headlines

রক্তদানে যুব মোর্চার ‘পুরনো ছন্দ’, জোলাইবাড়িতে ৭০ যুবকের স্বেচ্ছায় রক্তদান

শান্তিরবাজার প্রতিনিধি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা, সংকল্প ও অভিযান’ কর্মসূচির অঙ্গ হিসেবে জোলাইবাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির জোলাইবাড়ি যুব মোর্চা। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাথায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিপ্লব সেন, ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি সুজিত দত্ত, বিজেপি যুব মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি প্রসেনজিৎ পাল, যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ এবং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।কর্মসূচিতে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। শিবিরে প্রায় ৭০ জন যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার পাশাপাশি সমাজের প্রতি যুব সমাজের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ বলেন, যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার এমন কর্মসূচির মাধ্যমে জোলাইবাড়িতে যুব মোর্চা ফের সাংগঠনিকভাবে সক্রিয় ও জনসংযোগমুখী হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *