‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাজবাড়ির সামনে থেকে আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি। জাতীয় পতাকা হাতে এই র্যালিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা-সহ মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য নেতৃত্বরা।দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই র্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।র্যালি থেকে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়। রাজবাড়ির সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
রাজবাড়ির সামনে থেকে তিরঙ্গা র্যালি, অংশ নিলেন মুখ্যমন্ত্রী
