Headlines

CEIR-এর সাহায্যে উদ্ধার ৩৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল দক্ষিণ ত্রিপুরা পুলিশ

দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলি মালিকদের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ৩৫টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। গত দুই মাসে CEIR (Central Equipment Identity Register) পোর্টালের সহায়তায় ফোনগুলির সন্ধান মেলে।মোবাইল ফোনের স্বতন্ত্র IMEI নম্বর ব্যবহার করে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন শনাক্ত করতে CEIR পোর্টাল পুলিশকে প্রযুক্তিগত সহায়তা করে। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে দক্ষিণ ত্রিপুরা পুলিশ সফলভাবে ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে।এদিন দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ, IPS ব্যক্তিগতভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। তাঁরা দক্ষিণ ত্রিপুরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *