Headlines

রাধাষ্টমীতে আগরতলা ইসকন মন্দিরে বিশেষ পূজার্চনা, ভক্তদের ঢল

আগরতলা: পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর দেশজুড়ে ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ তিথি। ত্রিপুরাতেও বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজার্চনার।রাধাষ্টমী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা ভক্তিভরে শ্রীরাধার আরাধনায় অংশ নেন।এদিন ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্যরা।হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার সম্পর্ক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক। কৃষ্ণের নামের সঙ্গে রাধার নাম উচ্চারণের ঐতিহ্যও এই তিথির ধর্মীয় গুরুত্বকে আরও বিশেষ করে তোলে।রাধাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে দিনভর পূজা, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তদের মধ্যে এদিন বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *