Headlines

রামভদ্রে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র, রহস্য ঘিরে তদন্ত

উদয়পুর প্রতিনিধি:নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ছাত্রের নাম মারহেন রিয়াং। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, কোনো এক সময় মারহেন গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের দিক দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে ১২ বছরের পড়ুয়া কীভাবে গুলিবিদ্ধ হলো, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামভদ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ এবং গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *