Headlines

লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য আগরতলায়!

রাজধানী আগরতলায় চাঞ্চল্যকর ঘটনা। লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয়দের নজরে আসার পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *