প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জনসংযোগ ও সামাজিক সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের সাংসদ তহবিল থেকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’। এরই ধারাবাহিকতায় শুক্রবার ৩১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’-র আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্যী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গনওয়াড়ি কর্মীসহ অন্যান্যরা।এই উদ্যোগের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে সাধারণ মানুষের আরও নিবিড় যোগাযোগ তৈরি এবং শিশু ও পরিবারকেন্দ্রিক বিভিন্ন পরিষেবাকে আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৩১ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’
