Headlines

লেচু বাগান ও এনজিসি কমপ্লেক্সে চুরি: চোরাই সামগ্রীসহ ২ জন আটক, বাজেয়াপ্ত গাড়ি-বাইক

লেচু বাগান ও এনজিসি কমপ্লেক্স অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনাগুলির তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি গাড়ি ও একটি বাইকও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এনসিসি থানার ওসি পরিতোষ দাস। উদ্ধার হওয়া সামগ্রী, আটক ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *