Headlines

শনিবার ছুটি ও নতুন স্কুল টাইমিংয়ের ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়ো! স্পষ্ট করল শিক্ষা দপ্তর

ত্রিপুরার নন-বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সমস্ত শনিবার ছুটি ঘোষণা এবং সপ্তাহের বাকি পাঁচ দিন স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছে— এমন একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।তবে এই ভাইরাল বিজ্ঞপ্তির সত্যতা নিয়ে মুখ খুলেছে শিক্ষা দপ্তর। সেকেন্ডারি এডুকেশনের জয়েন্ট ডাইরেক্টর অসীম সাহা স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এই মর্মে কোনো সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়নি।তিনি বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক নথি নয়। ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র শিক্ষা দপ্তরের সরকারি নির্দেশিকা ও অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।শিক্ষা দপ্তরের এই স্পষ্টীকরণের পর ভাইরাল হওয়া তথাকথিত বিজ্ঞপ্তির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার বিষয়েও সচেতনতার প্রয়োজনীয়তা সামনে এসেছে।প্রসঙ্গত, শিক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা সময়সূচির পরিবর্তন হলে তা দপ্তরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয় বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *