শান্তিরবাজার: রাখি পূর্ণিমা উপলক্ষে শান্তিরবাজার থানায় কর্মরত আরক্ষা দপ্তরের মহিলা কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব। দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠলেন পুলিশ বিভাগের বোনেরা।এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে থানায় কর্মরত আরক্ষা দপ্তরের কর্মী, বনদপ্তরের কর্মী, সংবাদমাধ্যমের প্রতিনিধি, যানচালক, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।রাখি বন্ধনের মাধ্যমে যেমন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন, তেমনই ভাইয়েরাও বোনদের পাশে থাকার এবং তাঁদের সুরক্ষায় সর্বদা সহযোগিতা করার বার্তা দেন। অনুষ্ঠানে এই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের আবহ ফুটে ওঠে।কর্মসূচি প্রসঙ্গে শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা বলেন, মহিলা পুলিশ কর্মীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে থানায় উপস্থিত সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহিলা পুলিশ কর্মীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।
শান্তিরবাজার থানায় সম্প্রীতির রাখি, পুলিশ থেকে সাংবাদিক—ভ্রাতৃত্বের বন্ধনে সবাই
