খোয়াইয়ে ৯ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করল GMP, TYF ও TSU-এর খোয়াই মহকুমা কমিটি। ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণা, টিটিএএডিসিতে চাকরি কেন্দ্রের সৃষ্টি এবং ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করাসহ একাধিক দাবি সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, টিটিএডিসির প্রাক্তন সিইএম রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা-সহ সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিন বক্তারা তাঁদের ৯ দফা দাবির বিভিন্ন দিক তুলে ধরেন এবং দীর্ঘদিনের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিকে ঘিরে খোয়াইয়ে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ।
৯ দফা দাবিতে খোয়াইয়ে GMP-TYF-TSU-এর গণঅবস্থান
