Headlines

শান্তিরবাজার রেল স্টেশনে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি

শান্তিরবাজার, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার রেল স্টেশনকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, স্টেশনের দ্বিতল ভবন ও আশপাশের কিছু এলাকায় নিয়মিত নেশার আসর, অবাধ আড্ডা এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে। এছাড়া স্টেশন চত্বরে ব্যবহৃত কনডমের খালি প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা। এই পরিস্থিতিতে স্টেশনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।এলাকাবাসীর দাবি, প্রতিদিন বহু যাত্রী, নারী ও শিক্ষার্থী এই স্টেশন ব্যবহার করেন। তাই স্টেশন চত্বরে নিয়মিত নজরদারি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।স্থানীয়দের আরও দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাতে রেল স্টেশনটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *